বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
প্রশিক্ষণার্থীদের মাঝে মাদকের ভয়াবহ কুফল তুলে ধরে লিফলেট বিতরণ
মোঃ আরিফুর রহমান সাগর।
চাঁদপুরে মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকবিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উদ্যোগে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, ওয়্যারলেস, চাঁদপুর সদর, চাঁদপুরে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান, চাঁদপুর জেলা প্রেসক্লাবের সভাপতি মো. সোহেল রুশদী এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. সফিকুর রহমান।
আলোচনা সভায় বক্তারা প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে মাদকের ভয়াবহ কুফল, এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং মাদকাসক্তির কারণে ব্যক্তি, পরিবার ও সমাজে সৃষ্ট নানা সমস্যার বিষয় তুলে ধরেন।
তাঁরা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজের স্বাভাবিক পরিবেশকে বিপর্যস্ত করে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে তরুণ প্রজন্মসহ সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা অত্যন্ত জরুরি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব।
আলোচনা সভা শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে মাদকের ভয়াবহ কুফল ও ক্ষতিকর দিক তুলে ধরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন।
আপনার মন্তব্য প্রদান করুন...