শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
মোঃ আরিফুর রহমান সাগর:
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৫ নম্বর উপাদী উত্তর ইউনিয়নের তিতার ভিটায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘মালাই চা ও পোড়া রুটি’ নামে নতুন একটি খাবারের প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর ২০২৬) বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।
‘ভোরের সাথে শুরু চা আর রুটির জাদু, ধোঁয়া ওঠা উষ্ণ চায়ে ঘুম ভাঙ্গুক আবেশে, সকালবেলার স্বাদ—এ যেন অমৃতের উপহার’—এমন আকর্ষণীয় ভাবনা নিয়ে যাত্রা শুরু করেছে ‘মালাই চা ও পোড়া রুটি’।
প্রতিষ্ঠানটিতে উন্নতমানের ও রুচিসম্মত খাবার পরিবেশনের পাশাপাশি সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে বিভিন্ন ধরনের মুখরোচক নাশতা ও হালকা খাবার। এর মধ্যে রয়েছে মালাই চা, পোড়া রুটি, ঝালমুড়ি, ফুচকা, বেলপুরিসহ নানা ধরনের খাবার।
মনোরম পরিবেশে সাশ্রয়ী মূল্যে সুস্বাদু ও মানসম্মত খাবার পরিবেশন করাই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
‘মালাই চা ও পোড়া রুটি’র স্বত্বাধিকারী তিন বন্ধু মো. জিহাদ প্রধান, মো. হেলাল প্রধান ও মো. জুয়েল প্রধান। তারা জানান, স্থানীয় মানুষের রুচি ও চাহিদার কথা বিবেচনা করে মানসম্মত খাবার সাশ্রয়ী মূল্যে পরিবেশনের লক্ষ্যেই তারা এ উদ্যোগ নিয়েছেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নম্বর উপাদী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বিল্লাল হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নম্বর উপাদী উত্তর ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল্লাহ প্রধান।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
নতুন এই প্রতিষ্ঠানটির মাধ্যমে তিতার ভিটা ও আশপাশের মানুষের জন্য মানসম্মত চা, নাশতা ও হালকা খাবারের একটি নতুন বিকল্প তৈরি হলো বলে জানান আয়োজকরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব ইলিয়াস মিজি।
সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক,জাহাঙ্গীর সরকার, শাহাজান প্রদান, ইউনিয়ন যুবদল, নাজমুল হাসান সোহেল,
এ সময় ইউনিয়ন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, কৃষক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে অতিথিরা প্রতিষ্ঠানটির সফলতা কামনা করেন। একই সঙ্গে স্থানীয়দের জন্য মানসম্মত খাবার ও সুন্দর পরিবেশে সেবা দেওয়ার উদ্যোগকে স্বাগত জানান।
দোয়া ও মোনাজাত করেন মাওলানা মুস্তাফিজুর রহমান পাটোয়ারী।
আপনার মন্তব্য প্রদান করুন...