বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
মাগুরা প্রতিনিধি:-
মাগুরার শ্রীপুরে নারী অপহরণের চেষ্টাকালে ভুয়া সিআইডি পরিচয়ধারী সাতজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ১টা ৫০ মিনিটের দিকে উপজেলার নাকোল পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
মাগুরা জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা ও নাকোল ক্যাম্পের পুলিশ এসআই মো. আব্দুল মালেকের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই সাতজনকে আটক করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে ভুয়া ‘সিআইডি’ লেখা চারটি জ্যাকেট, একটি খেলনা পিস্তল, অপহরণে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস এবং আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন—ঝিনাইদহ সদর উপজেলার পাগলাখানা গ্রামের মৃত আফজাল হোসেনের মেয়ে মোছা. আসমা খাতুন (৩১), একই এলাকার মো. আ. রশিদের ছেলে মো. হাসানুজ্জামান হাছান (২৮), মো. সাহাউদ্দিনের ছেলে মো. ওসমান গনি (২৫), আরবপুরের মো. আ. করিমের ছেলে সালমান সাহ (২৫), কুড়িগ্রামের বড়ুংগামারী উপজেলার মো. রবিউল ইসলামের ছেলে মো. ছাব্বির হোসেন, ঝিনাইদহ সদর উপজেলার আড়মুখ এলাকার মো. নজরুল ইসলামের ছেলে মো. সাকিব (২৩) এবং মাগুরার শালিখা উপজেলার দেবিলা গ্রামের মো. নাজিম উদ্দিন বিশ্বাসের ছেলে মো. আল আমিন হোসেন।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
আপনার মন্তব্য প্রদান করুন...