সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
মতলব উত্তর প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বেপরোয়া গতির ট্রলির ধাক্কায় ফারিয়া নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকালে উপজেলার ছেংগারচর বাজারের সুরুজ প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের প্রবাসী কাউসারের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মায়ের সঙ্গে ছেংগারচর বাজারে যাওয়ার সময় রাস্তার পাশ দিয়ে হাঁটছিল ফারিয়া। এ সময় দ্রুতগতির একটি ট্রলি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ফারিয়াকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ট্রলিটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছে বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহত শিশুটির পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মন্তব্য প্রদান করুন...