মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নির্বাচনে সারোয়ার ফরাজীর প্রচারণা। আশিকাটিতে বিএনপি সমর্থিত ইউপি সদস্য পদে দলীয় মনোনয়ন ফরম জমা কার্যক্রম শুরু আশিকাটি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী রুবেল গাজী। আশিকাটি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোঃ মাসুদ মাল চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ আল আমিন মিয়া। তিতার ভিটায় ‘মালাই চা ও পোড়া রুটি’র শুভ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০ পিস ইয়াবাসহ ৪ জন আটক দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ফরিদগঞ্জে আধুনিক স্বাস্থ্যসেবার প্রত্যয়ে মা ও শিশু হাসপাতালের উদ্বোধন

মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নির্বাচনে সারোয়ার ফরাজীর প্রচারণা।

মোঃ আরিফুর রহমান সাগর / ৫৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

মোঃ আরিফুর রহমান সাগর।

মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নির্বাচন-২০২৬কে সামনে রেখে সহ-সভাপতি পদে মোঃ সারোয়ার ফরাজী মোটরসাইকেল প্রতীক নিয়ে জোরালো প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ সময় তাঁর সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং মতলব বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

প্রচারণাকালে মোঃ সারোয়ার ফরাজী বলেন, ব্যবসায়ীদের অধিকার রক্ষা, কল্যাণ নিশ্চিত করা এবং মতলব বাজারের সার্বিক উন্নয়নে কাজ করাই তাঁর অন্যতম লক্ষ্য। নির্বাচিত হলে ব্যবসায়ীদের পাশে থেকে তাঁদের বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এদিকে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের প্রচারণাকে ঘিরে মতলব বাজারের ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগের মাধ্যমে প্রার্থীরা নিজেদের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মোটরসাইকেল প্রতীকের পক্ষে প্রচারণাকালে ব্যবসায়ীদের পক্ষ থেকেও বাজারের উন্নয়ন, ব্যবসায়ীবান্ধব পরিবেশ সৃষ্টি এবং সমিতির কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

প্রচারণায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মোঃ জাকির মোল্লা, জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিক ফেডারেশনের সম্পাদক মনির হোসেন ফরাজী, জেলা তাঁতি দলের নেতা ও চৌধুরী বিল্ডার্সের কর্ণধার মোঃ মারুফ চৌধুরী, ৫ নম্বর উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা তাঁতি দলের সিনিয়র সহ-সভাপতি, উপাদী ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য হাজী ইলিয়াস মিজি।

এছাড়াও উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরে আলম নিজে, মতলব পৌরসভার যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন অভি, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইদ্রিস সরকার মুন্না, সাবেক ছাত্রনেতা ইসমাইল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন।

আগামী ১০ অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে মোঃ সারোয়ার ফরাজী ও তাঁর সমর্থকরা বিজয়ের আশাবাদ নিয়ে নিয়মিত গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এখন দেখার বিষয়, নির্বাচনে ব্যবসায়ীরা তাঁদের মূল্যবান ভোটের মাধ্যমে কাকে বেছে নেন।

আপনার মন্তব্য প্রদান করুন...