শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
মোঃ আরিফুর রহমান সাগর।
চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবাপ্রার্থীদের ভোগান্তি কমানো এবং দালালদের দৌরাত্ম্য নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে খোঁজখবর নিতে বিশেষ অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
আজ পাসপোর্ট অফিসে গিয়ে তিনি বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় অফিসের কাগজপত্র ও সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করতে দেখা যায় তাঁকে।
পাসপোর্ট করতে এসে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি বা অতিরিক্ত অর্থ আদায়ের শিকার না হন, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি পাসপোর্ট সেবায় স্বচ্ছতা, জবাবদিহি ও শৃঙ্খলা নিশ্চিত করার বিষয়টিও সামনে আসে।
তবে দালালদের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সাধারণ মানুষের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবার মান বাড়বে এবং ভোগান্তি কমবে।
আপনার মন্তব্য প্রদান করুন...