বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর:
শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছে জেলা প্রশাসন, চাঁদপুরের গঠিত ভিজিল্যান্স টিম। এ সময় পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসন, চাঁদপুরের গঠিত ভিজিল্যান্স টিমের সদস্যরা হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়।
ভিজিল্যান্স টিমে সদস্য হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, চাঁদপুরের জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি, সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর এবং সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর।
পরিদর্শনের মূল লক্ষ্য ছিল দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্টদের প্রস্তুতি সম্পর্কে অবগত হওয়া।
জেলা প্রশাসনের এ উদ্যোগের মাধ্যমে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপন এবং পূজারীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
হিলশা নিউজ ডটকম
সত্যের সন্ধানে আমাদের চোখ
আপনার মন্তব্য প্রদান করুন...