বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শিশুটি যেন হাসিমুখে ঘুমিয়ে আছে! দুই মাসের নাবিহানের বিদায়ে শোকাহত পরিবার চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অস্থায়ী চেকপোস্ট পরিচালনা ফরিদগঞ্জে আগুনে পুড়ে ছাই নতুন ঘর, দুই সন্তানকে নিয়ে দিশেহারা পপি বেগম মতলব দক্ষিণে বিদ্যালয়ে চার দিন ধরে লাইট-ফ্যান চালু, বিদ্যুৎ অপচয় ও অগ্নিকাণ্ডের ঝুঁকির অভিযোগ কচুয়ায় শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন হাজীগঞ্জে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন চাঁদপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোশাররফ হোসেন। চাঁদপুরে ডিএনসির অভিযানে এক লিটার ফেয়ারডিলসহ একজন গ্রেপ্তার চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান, চার প্রতিষ্ঠানে ৩৩ হাজার টাকা জরিমানা চাঁদপুর পাসপোর্ট অফিসে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের বিশেষ অভিযান

কচুয়ায় শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

হিলশা নিউজ ডেস্ক / ৩৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর:

শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে চাঁদপুরের কচুয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছে জেলা প্রশাসনের গঠিত ভিজিল্যান্স টিম। এ সময় পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।

সোমবার (১৯ অক্টোবর ২০২৬) চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের নেতৃত্বে ভিজিল্যান্স টিম কচুয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি, চাঁদপুর; কচুয়া, চাঁদপুরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক।

পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার প্রস্তুতি পর্যবেক্ষণ করা হয়।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, পূজারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট প্রশাসনিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কার্যক্রমের অংশ হিসেবে এ পরিদর্শন করা হয়।

জেলা প্রশাসনের এ উদ্যোগের মাধ্যমে কচুয়া উপজেলার পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখার পাশাপাশি শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

হিলশা নিউজ ডটকম
সত্যের সন্ধানে আমাদের চোখ

আপনার মন্তব্য প্রদান করুন...