মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাবুরহাট বাজারে পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ, সরকারি জায়গা ও সড়ক দখলমুক্ত করতে জেলা পরিষদের প্রশাসনের পরিদর্শন লক্ষ্মীপুরের রামগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, পলাতক আরও একজন এটি এসআই শাহাদাত হোসেনের নেতৃত্বে বাবুরহাট চত্বর হকারমুক্ত, যানজট নিরসনে ট্রাফিক বিভাগের অভিযান দীর্ঘ ১৪ বছর পর ইতালি প্রবাসী আলহাজ্ব শাহজাহান প্রধানিয়ার স্বদেশ প্রত্যাবর্তন, আনন্দ-উৎসবে মুখর নিজ গ্রাম। কচুয়ায় ২০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার কচুয়ায় ১০৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার চাঁদপুর জজকোর্ট প্রাঙ্গণে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস চাঁদপুরের কচুয়ায় ১১০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

বাবুরহাট বাজারে পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ, সরকারি জায়গা ও সড়ক দখলমুক্ত করতে জেলা পরিষদের প্রশাসনের পরিদর্শন

হিলশা নিউজ ডেস্ক / ১৪৩ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

মোঃ আরিফুর রহমান সাগর।

চাঁদপুরের বাবুরহাট বাজারে সরকারি জায়গার অবৈধ দখল উচ্ছেদ, দীর্ঘদিনের যানজট নিরসন এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক ও পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় বাবুরহাট বাজার এলাকায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে তাঁরা বাবুরহাট বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন। পরিদর্শনকালে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয় এবং সেগুলো অপসারণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেন সরদার, সহকারী প্রকৌশলী আহামেদ হোসাইন খান উপসহকারী প্রকৌশলী রতন চন্দ্র, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা ভূঁইয়া রেদওয়ান, জেলা পরিষদের সার্ভেয়ার ইমরান হোসেনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এ সময় বাবুরহাট বাজারের যানজট নিরসন, সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও বিভিন্ন প্রতিবন্ধকতা অপসারণ এবং সরকারি জায়গা দখলমুক্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পুলিশ সুপার ও জেলা পরিষদের প্রশাসক বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো যানজটমুক্ত রাখা, অবৈধভাবে সড়ক দখল করে ব্যবসা পরিচালনা বন্ধ করা এবং সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সড়ক বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।

এ ছাড়া বাজারের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বাবুরহাট বাজার এলাকায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।

স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের এ উদ্যোগ বাস্তবায়িত হলে বাবুরহাট বাজারের দীর্ঘদিনের যানজট, অবৈধ দখল ও নিরাপত্তাসংক্রান্ত সমস্যার উল্লেখযোগ্য উন্নতি হবে। একই সঙ্গে বাজারটি একটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল, নিরাপদ ও জনবান্ধব বাণিজ্যিক এলাকায় পরিণত হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...