বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মতলব দক্ষিণে প্রেমের সম্পর্কের জেরে তরুণীকে নিয়ে আসার অভিযোগ, এলাকাবাসীর হাতে আটক তরুণ-তরুণী বাবুরহাট বাজারে সড়ক নির্মাণকাজ শুরু, পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণের জোর দাবি এলাকাবাসীর ফরিদগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসের ভবন জরাজীর্ণ, ঝুঁকি নিয়ে চলছে দাপ্তরিক কার্যক্রম কচুয়ায় মাদকবিরোধী গণসচেতনতামূলক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত ৫ নং উপাদী উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান হিরণের উঠান বৈঠক অনুষ্ঠিত ফরিদগঞ্জ রূপসা বাজারের ময়লার ভারে হাঁপিয়ে উঠছে খাল। বাবুরহাট বাজারে পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ, সরকারি জায়গা ও সড়ক দখলমুক্ত করতে জেলা পরিষদের প্রশাসনের পরিদর্শন লক্ষ্মীপুরের রামগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, পলাতক আরও একজন এটি এসআই শাহাদাত হোসেনের নেতৃত্বে বাবুরহাট চত্বর হকারমুক্ত, যানজট নিরসনে ট্রাফিক বিভাগের অভিযান দীর্ঘ ১৪ বছর পর ইতালি প্রবাসী আলহাজ্ব শাহজাহান প্রধানিয়ার স্বদেশ প্রত্যাবর্তন, আনন্দ-উৎসবে মুখর নিজ গ্রাম।

ফরিদগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসের ভবন জরাজীর্ণ, ঝুঁকি নিয়ে চলছে দাপ্তরিক কার্যক্রম

হিলশা নিউজ ডেস্ক / ৫১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা, দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি

মোঃ আরিফুর রহমান সাগর।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের ভবন দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ভবনের ছাদ, পিলার, দেয়ালসহ বিভিন্ন স্থানের পলেস্তারা ও কংক্রিটের অংশ খসে পড়ছে প্রতিনিয়ত। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। জীবনের ঝুঁকি নিয়েই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে প্রতিদিন জমি রেজিস্ট্রিসহ বিভিন্ন কাজে আসা সাধারণ সেবাগ্রহীতাদেরও চলাচল করতে হচ্ছে চরম ঝুঁকির মধ্যে।

সরেজমিনে দেখা যায়, ভবনটির বিভিন্ন অংশের অবস্থা অত্যন্ত নাজুক। বিশেষ করে দ্বিতীয় তলায় অবস্থিত বিশ্রামাগারের অবস্থা আরও শোচনীয়। ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার বিভিন্ন পিলার, দেয়াল এবং ছাদের পলেস্তারা ও কংক্রিটের অংশ ভেঙে পড়েছে। কোথাও কোথাও ভবনের কাঠামোগত দুর্বলতার চিত্র স্পষ্টভাবে দৃশ্যমান। এতে পুরো ভবনটি ঘিরে কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

সেবাগ্রহীতারা জানান, জমি রেজিস্ট্রিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে প্রতিদিন অসংখ্য মানুষ এই অফিসে আসেন। কিন্তু ভবনের এমন বেহাল অবস্থা দেখে সব সময় দুর্ঘটনার আতঙ্কে থাকতে হয়। কখন মাথার ওপর থেকে পলেস্তারা কিংবা কংক্রিটের টুকরো খসে পড়ে, সেই শঙ্কা নিয়েই অফিসের কার্যক্রম সম্পন্ন করতে হচ্ছে তাঁদের। দ্রুত ভবনটির সংস্কার কিংবা নতুন ভবন নির্মাণের ব্যবস্থা নেওয়া জরুরি।

অন্যদিকে, একই ঝুঁকিপূর্ণ পরিবেশে প্রতিদিন দাপ্তরিক দায়িত্ব পালন করতে হচ্ছে সাব-রেজিস্ট্রারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের। সরকারি গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের এমন জরাজীর্ণ অবস্থা জনসাধারণের নিরাপত্তার পাশাপাশি দাপ্তরিক কার্যক্রমের জন্যও উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে।

এ অবস্থায় ভবনটির সার্বিক অবস্থা জরুরি ভিত্তিতে প্রকৌশলগত তদন্ত ও পরিদর্শনের মাধ্যমে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী সেবাগ্রহীতা ও স্থানীয় সচেতন মহল। তাঁদের দাবি, ঝুঁকিপূর্ণ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে দ্রুত সেখানে একটি আধুনিক, টেকসই ও নিরাপদ নতুন ভবন নির্মাণ করতে হবে।

সচেতন মহলের মতে, প্রতিদিন অসংখ্য মানুষের যাতায়াত থাকা এই সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। তাই কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট বিভাগ, প্রশাসন ও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাই জননিরাপত্তার স্বার্থে ফরিদগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসের নতুন ভবন নির্মাণে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি এলাকাবাসীর।

আপনার মন্তব্য প্রদান করুন...