বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
মোঃ আরিফুর রহমান সাগর।
পটুয়াখালী থেকে ২১ বছর বয়সী তরুণীকে চাঁদপুরে নিয়ে আসার অভিযোগ; বিয়ের নামে নির্যাতনের দাবি স্থানীয়দের
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬ নম্বর উপাদী দক্ষিণ ইউনিয়নের ঘোড়াধারী গ্রামের ১ নম্বর ওয়ার্ডের বারপাড়া এলাকায় এক তরুণীকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল বিভাগের পটুয়াখালী এলাকার ২১ বছর বয়সী পাখি আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঘোড়াধারী গ্রামের রতন সরকারের ছেলে হৃদয় সরকারের। অভিযোগ রয়েছে, প্রেমের সম্পর্কের সূত্র ধরে হৃদয় সরকার ওই তরুণীকে পটুয়াখালী থেকে নিজের বাড়িতে নিয়ে আসেন।
স্থানীয়দের দাবি, হৃদয় সরকারের বাড়িতে ওই তরুণী প্রায় চার দিন অবস্থান করেন। এ সময় শাঁখা-সিঁদুর পরিয়ে স্বামী-স্ত্রীর সম্পর্কের মতো পরিস্থিতি তৈরি করা হয়। তবে বিয়ের নামে ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ করেছেন এলাকাবাসী। এ ঘটনাকে ঘিরে এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর আরও অভিযোগ, হৃদয় সরকার মাদক ও জুয়ার সঙ্গে জড়িত। তবে এসব অভিযোগের সত্যতা এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে এলাকাবাসী হৃদয় সরকার ও পাখি আক্তারকে আটক করেন বলে জানা গেছে।
এ বিষয়ে ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জাকির হোসেন বলেন, “তাদের কোনোভাবেই এলাকায় নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা উচিত নয়। আইন নিজের হাতে তুলে না নিয়ে তাদের থানায় সোপর্দ করা হোক। পুলিশের মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।”
তরুণীর পারিবারিক পরিচয় হিসেবে পিতা মোশাররফ হোসেন ও মাতা পদ বানুর নাম জানা গেছে।
এ ঘটনায় প্রকৃত সত্য উদ্ঘাটন, তরুণীর নিরাপত্তা নিশ্চিত এবং ধর্ষণের অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
তবে এ বিষয়ে এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ভুক্তভোগী তরুণী ও অভিযুক্তের বক্তব্য পাওয়া গেলে ঘটনার বিস্তারিত জানা যাবে। অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া জরুরি।
হিলশা নিউজ | চাঁদপুর
আপনার মন্তব্য প্রদান করুন...