মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর সদর মডেল থানাধীন স্বর্ণখোলা রোড এলাকায় মাদকবিরোধী অভিযানে ২ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ আইনুল ইসলাম (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুর।
রোববার (১৬ আগস্ট ২০২৬) স্বর্ণখোলা রোডস্থ মাদরাসা যাকারিয়া আল-ইসলামিয়ার সামনে সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার আইনুল ইসলাম চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভাটেরগাঁও খানবাড়ি এলাকার বাসিন্দা। তিনি জিল্লুর রহমান ও ফাতেমা বেগমের ছেলে।
অভিযানকালে তার কাছ থেকে ২ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
পরে বিজ্ঞ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আইনুল ইসলামকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুরের উপ-পরিদর্শক মো. সোহেল রানা।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...