শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তিতার ভিটায় ‘মালাই চা ও পোড়া রুটি’র শুভ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০ পিস ইয়াবাসহ ৪ জন আটক দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ফরিদগঞ্জে আধুনিক স্বাস্থ্যসেবার প্রত্যয়ে মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে দুর্ধর্ষ চুরি: গাইবান্ধায় তিন চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার মতলব দক্ষিণে ২৫ বছরের জমি বিরোধ, বসতবাড়িতে হামলা ও গাছ কাটার অভিযোগ। চাঁদপুরে ৪০ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার চাঁদপুরে জব্দকৃত ৩০ কেজি ৭৫ গ্রাম গাঁজা, ৬১০৪ পিস ইয়াবা ও ১১,৭৯০ মিটার কারেন্ট জাল ধ্বংস। পড়ানোর ফাঁকে শিক্ষার্থীর নষ্ট ক্যালকুলেটর মেরামত করে দিলেন শিক্ষক

মাদকবিরোধী থিম সং, ডকুমেন্টারি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত

হিলশা নিউজ ডেস্ক / ২২৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর সদর উপজেলার ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী থিম সং ও ডকুমেন্টারি প্রদর্শন এবং মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ২০২৬ সালে প্রস্তুতকৃত মাদকবিরোধী থিম সং ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব এবং মাদক থেকে দূরে থাকার বিষয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শিক্ষার্থীদের মাদকবিরোধী বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়। ডকুমেন্টারি প্রদর্শন ও আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের মধ্যে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মন্তব্য প্রদান করুন...