বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মতলব ব্রিজে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অস্থায়ী চেকপোস্ট মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নির্বাচনে সারোয়ার ফরাজীর প্রচারণা। আশিকাটিতে বিএনপি সমর্থিত ইউপি সদস্য পদে দলীয় মনোনয়ন ফরম জমা কার্যক্রম শুরু আশিকাটি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী রুবেল গাজী। আশিকাটি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোঃ মাসুদ মাল চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ আল আমিন মিয়া। তিতার ভিটায় ‘মালাই চা ও পোড়া রুটি’র শুভ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০ পিস ইয়াবাসহ ৪ জন আটক দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন

মোঃ আরিফুর রহমান সাগর / ২২৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ আগস্ট ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ সরকারের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথবাক্য পাঠ করান।

শপথগ্রহণ শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

এর মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...