মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৩ পলাতক আসামি কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে এসএসসি-২০২৬ কৃতী ছাত্রী সংবর্ধনা নওগাঁয় ডিবির ভোররাতের মাদকবিরোধী অভিযান, ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ হাইমচরে ১৫ মামলার আসামি ‘কানা জসিম’ ৫১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার কচুয়ায় এডভোকেট হেলাল গ্রেপ্তার রায়পুরে ৩৫ লাখ টাকার স্বর্ণালংকার চুরি, দুই কিশোর গ্রেপ্তার নীলফামারীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারের হাতে ৫০ হাজার টাকার চেক বেগমগঞ্জে আবাসিক হোটেলে ডিবির অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ৮ স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

হিলশা নিউজ ডেস্ক / ২৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

 

চাঁদপুরের কচুয়ায় বিশেষ অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কচুয়া থানা পুলিশ।

রোববার (৩০ আগস্ট ২০২৬) কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশক্রমে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে এসআই (নিঃ) মো. ময়নাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন বুধুন্ডা এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. রাসেল (২৪), মো. সুমন মিয়াজী (৩২) ও মো. তাজুল ইসলাম (৩২)-কে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রাসেল চাঁদপুরের নায়েরগাঁও ইউনিয়নের দক্ষিণ বারগাঁও এলাকার মৃত মোবারক মিয়ার ছেলে। সুমন মিয়াজী একই ইউনিয়নের ঘোড়াধারী এলাকার সিরাজ উদ্দিনের ছেলে।

আর তাজুল ইসলাম মতলব দক্ষিণ উপজেলার টেমাই শিবপুর এলাকার ওমেদ আলী খানের ছেলে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে কচুয়া থানায় মামলা নম্বর-৬০, তারিখ ৩০ আগস্ট ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৮ ধারায় মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার তিন আসামিকে বিধি মোতাবেক পুলিশ পাহারায় রোববার আদালতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...