বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে চাঁদপুর সদরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কচুয়ায় সংক্ষিপ্ত সমাবেশ ও বিজয় র‍্যালি মতলবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি মতলব দক্ষিণে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুকুর পরিষ্কার কর্মসূচি হাইমচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৩ পলাতক আসামি কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে এসএসসি-২০২৬ কৃতী ছাত্রী সংবর্ধনা নওগাঁয় ডিবির ভোররাতের মাদকবিরোধী অভিযান, ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ হাইমচরে ১৫ মামলার আসামি ‘কানা জসিম’ ৫১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

হাইমচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হিলশা নিউজ ডেস্ক / ৩৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

চাঁদপুরের হাইমচর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীরা আলোচনা সভা, দোয়া ও অন্যান্য কর্মসূচির আয়োজন করেন। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলের ভূমিকা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বক্তব্য দেন। একই সঙ্গে দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।

পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং দলের নেতাকর্মীদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...