শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পশ্চিম দিঘলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদগঞ্জে মাদকবিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভা হাজীগঞ্জে ইয়াবা সেবনের অপরাধে যুবকের এক মাসের কারাদণ্ড শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযান, যুবকের ৬ মাসের কারাদণ্ড চাঁদপুর পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় আক্তার হোসেন মাঝির নাম কল্যাণপুরে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি উদ্বোধন মতলব দক্ষিণে ২২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চাঁদপুরে এক পিস ইয়াবাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড হাইমচরে কিশোরীকে উদ্ধার, নারী ও শিশু নির্যাতন মামলায় দুই আসামি গ্রেপ্তার

হাইমচরে কিশোরীকে উদ্ধার, নারী ও শিশু নির্যাতন মামলায় দুই আসামি গ্রেপ্তার

হিলশা নিউজ ডেস্ক / ৪৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

হাইমচর প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় এজাহারনামীয় দুই আসামিকে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে হাইমচর থানা পুলিশ। একই সঙ্গে মামলার ভিকটিম ১৪ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় হাইমচর থানায় কর্মরত এসআই (নিঃ) শ্রী সমীর দাস ও এএসআই (নিঃ) ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর মামলার এজাহারনামীয় আসামি চরভাঙ্গা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের আবুল কাশেম গাজীর ছেলে রায়হান গাজী (২০) ও রাকিব গাজী (২২)-কে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এ সময় মামলার ভিকটিম জুমানা আক্তার (১৪)-কেও উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মন্তব্য প্রদান করুন...