সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান, চার প্রতিষ্ঠানে ৩৩ হাজার টাকা জরিমানা চাঁদপুর পাসপোর্ট অফিসে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের বিশেষ অভিযান চাঁদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে শোভাযাত্রা বিএনপি নেতা হাজী ইলিয়াস মিজির মায়ের ইন্তেকাল, জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ মাহফিল চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শন করলেন সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুরে নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণে ভিজিএফের চাল বিতরণ ও জনসচেতনতামূলক সভা মতলব উত্তরে মৎস্য সুরক্ষা আইনে ৭ জনকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস

শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযান, যুবকের ৬ মাসের কারাদণ্ড

হিলশা নিউজ ডেস্ক / ১৯৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

শাহরাস্তি প্রতিনিধি:

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাজুল ইসলাম (২৭) নামে এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে মাদক সেবনের দায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে শাহরাস্তি মডেল থানা পুলিশের সহযোগিতায় উপজেলার টামটা দক্ষিণ এলাকায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাদক সেবনের দায়ে তাজুল ইসলাম (২৭) নামে একজনকে আটক করা হয়। তিনি শাহরাস্তি উপজেলার ছিখটিয়া গ্রামের হারুন অর রশিদের ছেলে।

পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং শাহরাস্তি মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় এলাকাবাসীকে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...