শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
মোঃ আরিফুর রহমান সাগর।
আজ শুক্রবার ৪ সেপ্টেম্বর বিকাল ৫ ঘটিকার সময় বাবুরহাট ১৪ নং ওয়ার্ডে দাসদি পাটোয়ারী স্পোর্টিং ক্লাব বনাম বাবুরহাট এফ সি স্পোর্টিং ক্লাব উদ্বোধনীও বাবুরহাটে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
‘মাদক ছাড়ো, নয়তো বাবুরহাট ছাড়ো’—স্লোগানে খেলোয়াড় ও দর্শকদের শপথ
মাদক ছাড়ো, নয়তো বাবুরহাট ছাড়ো’—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুর শহরের বাবুরহাটে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর-মতলব সড়কের মজুমদার বাড়ি সংলগ্ন মাঠে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমী, তরুণ-যুবক ও দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হান্নান বেপারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল ইসলাম জিন্টু মাল, মো. মোস্তফা পাটোয়ারী এবং ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আব্দুল কুদ্দুস মাল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ, ক্রীড়ানুরাগী ও সমাজসেবক চন্দন দে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
টুর্নামেন্টের সভাপতিত্ব করেন ১৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক তারেক খান। অনুষ্ঠান পরিচালনা করেন ১৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের নেতা শৈয়বুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও একটি তরুণের ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সমাজে অপরাধপ্রবণতা কমানো সম্ভব।
বক্তারা আরও বলেন, ‘মাদক ছাড়ো, নয়তো বাবুরহাট ছাড়ো’—এই স্লোগান শুধু একটি টুর্নামেন্টের স্লোগান নয়; এটি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান।
তারা টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড় ও উপস্থিত দর্শকদের মাদককে ‘না’ বলার আহ্বান জানান।
তারা বলেন, “মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন। একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”
পরে অতিথিরা মাঠে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী খেলায় বিপুলসংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
আপনার মন্তব্য প্রদান করুন...