রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চাঁদপুরের সব থানায় একযোগে র‍্যালি ও সভা হাইমচরে ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চাঁদ্রা বাজারে মাদকবিরোধী র‍্যালি ও গণসচেতনতামূলক আলোচনা সভা কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের লংমার্চে ডা. শফিকুর রহমানকে জনতার উষ্ণ অভ্যর্থনা গভীর শোক: ওসি মফিজুল ইসলাম সবুজের ইন্তেকাল দাউদকান্দিতে মাইক্রোবাসের এয়ার সিলিন্ডার থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার চাঁদপুরে মাদকবিরোধী গণসচেতনতামূলক কার্যক্রম মাদক ছাড়া না হলে বাবুরহাট ছাড়ো মাদক বিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ চাঁদপুরে ২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড পশ্চিম দিঘলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

হাইমচরে ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

হিলশা নিউজ ডেস্ক / ৫৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাহিন গাজী (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের একটি দল হাইমচর থানাধীন উত্তর আলগী গ্রামের গাজী বাড়িতে অভিযান পরিচালনা করে।

এ সময় মো. শাহিন গাজীর নিজ দখলীয় বসতঘরের পশ্চিম পাশের কক্ষ থেকে একটি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে থাকা কমলা বর্ণের মিথাইল অ্যামফিটামিনযুক্ত ৫১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেপ্তার শাহিন গাজী উত্তর আলগী (গাজী বাড়ি), ৬ নম্বর ওয়ার্ড, ২ নম্বর উত্তর আলগী ইউনিয়ন, হাইমচর, চাঁদপুর এলাকার বাসিন্দা। তিনি মৃত আশ্বাদ গাজীর ছেলে এবং সাহানারা বেগমের সন্তান।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী হাইমচর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী হলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উপ-পরিদর্শক মো. সোহেল রানা।

আপনার মন্তব্য প্রদান করুন...