সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শাহরাস্তি প্রতিনিধি:
চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ তাপস পাল (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) শাহরাস্তি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের সাহেব বাজার-ঠাকুর বাজার সড়কের কামাল মিয়ার ভ্যারাইটিজ দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. শরিফুল ইসলাম, এএসআই (নিঃ) বিশ্বজিৎ নাথ ও এএসআই (নিঃ) সনেট সিকদারসহ সঙ্গীয় ফোর্স এ অভিযানে অংশ নেন।
পুলিশ জানায়, অভিযানকালে তাপস পালকে আটক করার পর তার হেফাজত থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার তাপস পাল শাহরাস্তি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নিজ মেহার (পাল বাড়ি) এলাকার মৃত নেপাল চন্দ্র পালের ছেলে।
এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলার এফআইআর নম্বর-১১, তারিখ ৬ সেপ্টেম্বর ২০২৬; জিআর নম্বর-২৯৪, তারিখ ৬ সেপ্টেম্বর ২০২৬।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...