শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ঘাতক বাসের চাপায় অটোরিকশার নারী যাত্রী নিহত, আশঙ্কাজনক ৩ বাকিলা রেলক্রসিংয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অস্থায়ী চেকপোস্ট হাজীগঞ্জে মাদকবিরোধী গণসচেতনতামূলক কার্যক্রম মতলব দক্ষিণে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক হাজীগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড কচুয়ায় ৮৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চান্দ্রা বাজারে মাছের ঘেরে গ্যাস সৃষ্টিতে বিপুল মাছের মৃত্যু ক্ষতির পরিমাণ ৭০ থেকে ৮০ লাখ টাকা, মাছ নিয়ে গেছে স্থানীয়রা মিরপুরে ৭ হাজার ৫০০ ট্যাপেন্টাডলসহ ব্যক্তি আটক পুলিশ সুপার মাসুদ আলমের সার্বিক দিকনির্দেশনায় মতলব দক্ষিণে পুলিশের বিশেষ অভিযানে ৫ আসামি গ্রেপ্তার

ঘাতক বাসের চাপায় অটোরিকশার নারী যাত্রী নিহত, আশঙ্কাজনক ৩

হিলশা নিউজ ডেস্ক / ৪১ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

এভাবে আর কত প্রাণ ঝরবে?

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব-নারায়ণপুর সড়কের নাগদা এলাকায় জৈনপুর পরিবহনের বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে নাগদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে সড়ক দিয়ে যাওয়ার সময় জৈনপুর পরিবহনের একটি বাস সেটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই এক নারী যাত্রী নিহত হন।

আহত তিনজনকে উদ্ধার করে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তাদের অভিযোগ, মতলব-নারায়ণপুর সড়কে বেপরোয়া গতিতে বাস চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এতে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ।

স্থানীয়রা সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, চালকদের বেপরোয়া চলাচল বন্ধ এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এভাবে আর কত প্রাণ ঝরবে—এমন প্রশ্ন এখন স্থানীয়দের মুখে মুখে।

দুর্ঘটনায় নিহত নারীর পরিচয় এবং আহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি নিশ্চিত হওয়া গেলে পরবর্তী প্রতিবেদনে বিস্তারিত জানানো হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...