সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদপুর সদরে খাদ্যবান্ধব কর্মসূচিতে ৪৫৯ অতিদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ যানজট নিরসনে প্রশংসিত চাঁদপুর ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর প্রবীর কুমার দাশ মাদক-সন্ত্রাসমুক্ত, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়তে চাই: সফিকুল ইসলাম মতলব উত্তরে ৬১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শাহরাস্তিতে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত পুলিশ সুপারের নির্দেশনায় মান্দায় পুলিশের অভিযান, গ্রেফতার ৮ চাঁদপুরে মাদক মামলায় যুবকের ৩ মাসের কারাদণ্ড মতলব দক্ষিণে ১৪ বছর ধরে দ্বীনি শিক্ষার আলো ছড়াচ্ছে দারুল কোরআন হাফিজিয়া নূরানী মাদ্রাসা চাঁদপুরে ৬০ হাজার টাকায় শিশুকে হস্তান্তরের অভিযোগ অশিক্ষিত মাকে প্রলোভন দেখিয়ে স্ট্যাম্পে টিপসই নেওয়ার দাবি, সন্তানের কাছে যেতে পারছেন না মা ঘাতক বাসের চাপায় অটোরিকশার নারী যাত্রী নিহত, আশঙ্কাজনক ৩

শাহরাস্তিতে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

হিলশা নিউজ ডেস্ক / ৪০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় মাদকের বিরুদ্ধে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেওয়া হয়।
পরে আয়োজিত সচেতনতামূলক সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি।

মাদকের কারণে তরুণ সমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি নানা অপরাধও বৃদ্ধি পায়। তাই মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত সবাই মাদককে না বলার এবং মাদকমুক্ত সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...