শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০ পিস ইয়াবাসহ ৪ জন আটক দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ফরিদগঞ্জে আধুনিক স্বাস্থ্যসেবার প্রত্যয়ে মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে দুর্ধর্ষ চুরি: গাইবান্ধায় তিন চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার মতলব দক্ষিণে ২৫ বছরের জমি বিরোধ, বসতবাড়িতে হামলা ও গাছ কাটার অভিযোগ। চাঁদপুরে ৪০ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার চাঁদপুরে জব্দকৃত ৩০ কেজি ৭৫ গ্রাম গাঁজা, ৬১০৪ পিস ইয়াবা ও ১১,৭৯০ মিটার কারেন্ট জাল ধ্বংস। পড়ানোর ফাঁকে শিক্ষার্থীর নষ্ট ক্যালকুলেটর মেরামত করে দিলেন শিক্ষক চাঁদপুরে বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট

দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

হিলশা নিউজ ডেস্ক / ৩১ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

মতলব দক্ষিণ প্রতিনিধি:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব দক্ষিণ পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মতলব দক্ষিণ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সাগর এবং মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রধান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসার সভাপতি এবং সোয়ানটেক্স লিমিটেড, মতিঝিল, ঢাকার ম্যানেজার (অ্যাকাউন্টস, ফাইন্যান্স ও ইন্টারনাল অডিট) মাজহারুল ইসলাম সোহাগ।

সমাবেশে মাদ্রাসার শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, অভিভাবকদের ভূমিকা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

এ সময় মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...