রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আশিকাটিতে বিএনপি সমর্থিত ইউপি সদস্য পদে দলীয় মনোনয়ন ফরম জমা কার্যক্রম শুরু আশিকাটি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী রুবেল গাজী। আশিকাটি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোঃ মাসুদ মাল চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ আল আমিন মিয়া। তিতার ভিটায় ‘মালাই চা ও পোড়া রুটি’র শুভ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০ পিস ইয়াবাসহ ৪ জন আটক দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ফরিদগঞ্জে আধুনিক স্বাস্থ্যসেবার প্রত্যয়ে মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে দুর্ধর্ষ চুরি: গাইবান্ধায় তিন চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার

আশিকাটি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী রুবেল গাজী।

হিলশা নিউজ ডেস্ক / ২০৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

চাঁদপুর প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ২ নম্বর আশিকাটি ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন মোঃ রুবেল গাজী।

তিনি ২ নম্বর আশিকাটি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

শনিবার (৩ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় চাঁদপুর সদর উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে আয়োজিত মনোনয়নপত্র বাছাই ও জমাদান কার্যক্রমে অংশ নিয়ে মেম্বার পদপ্রার্থী মোঃ রুবেল গাজী তাঁর প্রয়োজনীয় কাগজপত্র ও মনোনয়নপত্র জমা দেন।

এ সময় তিনি ৪ নম্বর ওয়ার্ডের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন, জনসেবা এবং নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে রুবেল গাজী ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে

যোগাযোগ ও মতবিনিময় করছেন। তাঁর মনোনয়নপত্র জমাদানের মধ্য দিয়ে ৪ নম্বর ওয়ার্ডে নির্বাচনী কার্যক্রমে নতুন মাত্রা যোগ হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...