বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
চাঁদপুর প্রতিনিধি:
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পরিবহন রোধে চাঁদপুরের মতলব ব্রিজ এলাকায় অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর।
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মতলব ব্রিজ এলাকায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধ এবং মাদকদ্রব্যের অবৈধ পরিবহন প্রতিরোধে এ অস্থায়ী চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন যানবাহন ও চলাচলকারী ব্যক্তিদের তল্লাশি করা হয় এবং মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পরিবহন প্রতিরোধে নজরদারি জোরদার করা হয়।
মাদকবিরোধী এ ধরনের অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...