শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আমির হামজা তফাদারের বাবা-মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ চাঁদপুরে একদিনের ব্যবধানে ফের ২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ শাহরাস্তিতে রাতে অযাচিত ঘোরাফেরা, ৫ কিশোরকে আটক করে অভিভাবকের জিম্মায় দিল পুলিশ পত্নীতলায় ৯০ পিস মাদকদ্রব্যের ট্যাবলেটসহ ব্যবসায়ী আটক চাঁদপুর বড় স্টেশনে টাস্কফোর্সের অভিযানে ২,৫০০ পিস ইয়াবাসহ আটক ১ মতলব ব্রিজে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অস্থায়ী চেকপোস্ট মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নির্বাচনে সারোয়ার ফরাজীর প্রচারণা। আশিকাটিতে বিএনপি সমর্থিত ইউপি সদস্য পদে দলীয় মনোনয়ন ফরম জমা কার্যক্রম শুরু আশিকাটি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী রুবেল গাজী।

শাহরাস্তিতে রাতে অযাচিত ঘোরাফেরা, ৫ কিশোরকে আটক করে অভিভাবকের জিম্মায় দিল পুলিশ

হিলশা নিউজ ডেস্ক / ৬৩ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

শাহরাস্তি প্রতিনিধি:

চাঁদপুরের শাহরাস্তিতে রাতে অযাচিতভাবে ঘোরাফেরা করার সময় পাঁচ কিশোরকে আটক করেছে পুলিশ। পরে তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করে জিম্মায় দেওয়া হয়েছে।

জানা যায়, রাতে শাহরাস্তি থানা পুলিশের সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকায় টহল ও অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা গেলে পাঁচ কিশোরকে আটক করা হয়।

আটকের পর পুলিশ তাদের পরিচয় ও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে। পরে কিশোরদের অভিভাবকদের থানায় ডেকে বিষয়টি অবহিত করা হয় এবং ভবিষ্যতে রাতে অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা না করার বিষয়ে সতর্ক করা হয়। এরপর অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।

পুলিশ জানায়, কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাতের বেলায় অপ্রয়োজনীয় চলাফেরা নিরুৎসাহিত করতেই এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অভিভাবকদেরও সন্তানদের চলাফেরা ও নিরাপত্তার বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...