রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের ৩ নং কল্যাণপুর ইউনিয়নে জেলেদের মাঝে সরকারি বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) ইউনিয়নের জেলেদের মধ্যে এ চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
চাল বিতরণ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন খান, ইউপি সদস্য মোঃ সেলিম বকাউল, প্রশাসনিক কর্মকর্তা আলমগীর সরদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সরকারি বরাদ্দের এ চাল বিতরণের মাধ্যমে জেলেদের মাঝে খাদ্যসহায়তা পৌঁছে দেওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
আপনার মন্তব্য প্রদান করুন...