শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদপুর পাসপোর্ট অফিসে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের বিশেষ অভিযান চাঁদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে শোভাযাত্রা বিএনপি নেতা হাজী ইলিয়াস মিজির মায়ের ইন্তেকাল, জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ মাহফিল চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শন করলেন সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুরে নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণে ভিজিএফের চাল বিতরণ ও জনসচেতনতামূলক সভা মতলব উত্তরে মৎস্য সুরক্ষা আইনে ৭ জনকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস হাইমচরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ডিও বিতরণ, প্রধান অতিথি এমপি শেখ ফরিদ আহমেদ মানিক

জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ মাহফিল

হিলশা নিউজ ডেস্ক / ৫৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।।

জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব আলতাফ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর শহরের মিশন রোডস্থ শাহী জামে মসজিদে সংগঠনের চাঁদপুর জেলা কমিটির উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের চাঁদপুর জেলা সভাপতি মাওলানা মো. সাইফুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান গাজীর সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

মিলাদ মাহফিলে অংশ নেন সাপ্তাহিক হাজীগঞ্জের ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল গণি, শাহী জামে মসজিদের সহ-সভাপতি আলহাজ্ব নাজিমুদ্দিন মিজান মিজি,
আলহাজ্ব কামালউদ্দিন পাটোয়ারী বীর মুক্তিযোদ্ধা ও নাসির আহমদ খানসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মিলাদ ও দোয়া মাহফিলে মরহুম আলহাজ্ব আলতাফ হোসেনের রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়

আপনার মন্তব্য প্রদান করুন...