বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মতলব দক্ষিণে ১০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার ফরিদগঞ্জে রূপা আমন ধানে আশানুরূপ ফলন, বোরোর বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষকরা মতলব দক্ষিণে প্রেমের সম্পর্কের জেরে তরুণীকে নিয়ে আসার অভিযোগ, এলাকাবাসীর হাতে আটক তরুণ-তরুণী বাবুরহাট বাজারে সড়ক নির্মাণকাজ শুরু, পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণের জোর দাবি এলাকাবাসীর ফরিদগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসের ভবন জরাজীর্ণ, ঝুঁকি নিয়ে চলছে দাপ্তরিক কার্যক্রম কচুয়ায় মাদকবিরোধী গণসচেতনতামূলক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত ৫ নং উপাদী উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান হিরণের উঠান বৈঠক অনুষ্ঠিত ফরিদগঞ্জ রূপসা বাজারের ময়লার ভারে হাঁপিয়ে উঠছে খাল। বাবুরহাট বাজারে পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ, সরকারি জায়গা ও সড়ক দখলমুক্ত করতে জেলা পরিষদের প্রশাসনের পরিদর্শন লক্ষ্মীপুরের রামগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, পলাতক আরও একজন

মাদক-সন্ত্রাসমুক্ত, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়তে চাই: সফিকুল ইসলাম

মোঃ আরিফুর রহমান সাগর / ১৮৫ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

কলাকান্দায় দিনব্যাপী গণসংযোগ ও পথসভা

মোঃ আরিফুর রহমান সাগর।

মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সফিকুল ইসলাম। এ লক্ষ্যকে সামনে রেখে তিনি কলাকান্দা ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও পথসভা করেছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) দিনব্যাপী গণসংযোগকালে সফিকুল ইসলাম স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, তরুণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিকদের প্রত্যাশার কথা শোনেন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার আশ্বাস দেন।

পথসভায় সফিকুল ইসলাম বলেন, “আমি এমন একটি ইউনিয়ন গড়ে তুলতে চাই, যেখানে মাদক, সন্ত্রাস ও অপরাধের কোনো স্থান থাকবে না। মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্ব দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “জনগণের সঙ্গে নিয়ে এবং জনগণের মতামতকে গুরুত্ব দিয়েই এলাকার উন্নয়ন করতে চাই। কোনো বৈষম্য নয়, সবার জন্য সমান সুযোগ ও নাগরিক সেবা নিশ্চিত করাই হবে আমাদের লক্ষ্য।”

গণসংযোগ ও পথসভায় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় সফিকুল ইসলামকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আপনার মন্তব্য প্রদান করুন...