শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আমিরাবাদ জি.কে. উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভা ফরিদগঞ্জে মাদকবিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উত্তর ডিঙ্গভাঙ্গা হাফিজিয়া মাদ্রাসার অর্থ আত্মসাতের অভিযোগকে ‘বানোয়াট ও ষড়যন্ত্রমূলক’ দাবি পরিবারের। দুস্থ ও প্রতিবন্ধী ৫০ পরিবারের মাঝে ১০ হাজার টাকার চেক বিতরণ দাউদকান্দির নবাগত ইউএনও মোঃ জাকির হোসেনের সঙ্গে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান ১,৩৪৭ পিস ইয়াবা ও ৫১ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৮৪ হারানো বিজ্ঞপ্তি অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ ১৫৯ পিস ইয়াবাসহ জিসান পাটোয়ারী আটক চাঁদপুর জেলা বিএনপির মতবিনিময় সভায় মোতাহার হোসেন পাটোয়ারী

আমিরাবাদ জি.কে. উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভা

মোঃ আরিফুর রহমান সাগর / ৬২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

মোঃ আরিফুর রহমান সাগর।
চাঁদপুর সদর উপজেলার আমিরাবাদ জি.কে. উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি জনাব মনিকুর রহমান মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের সহকারী প্রসিকিউটর জনাব মোঃ মাসুম আলম। এছাড়া বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আমিরাবাদ জি.কে. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আলাউদ্দিন বেপারী।

সভায় বক্তারা শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ কুফল, মাদকের কারণে সৃষ্ট সামাজিক ও পারিবারিক ক্ষতি এবং মাদকমুক্ত সমাজ গঠনে গণসচেতনতার গুরুত্ব তুলে ধরেন। তারা শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার পাশাপাশি পরিবার ও সমাজে মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে মাদকের কুফল ও ক্ষতিকর দিক সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...