মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৪ জুয়েলারি দোকানের ২২ ভরি স্বর্ণালংকার নিয়ে পালানো ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৩ পূবালী ব্যাংকের উদ্যোগে ঢাকায় তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন মতলবে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে চালকের মৃত্যু কচুয়ায় ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক মতলব বাজার বণিক সমিতির নির্বাচনে প্রচার সম্পাদক পদে মনোনয়ন জমা দিলেন সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকির ফরিদগঞ্জে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩ শাহরাস্তিতে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক আটক চাঁদপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মাদকবিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভা কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে পিকআপের সঙ্গে সিএনজির সংঘর্ষ, আহত চাঁদপুরে ৩ গ্রাম গাঁজাসহ যুবক আটক, এক মাসের কারাদণ্ড

কচুয়ায় ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

হিলশা নিউজ ডেস্ক / ৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আলাউদ্দিন হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে কচুয়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ২২ সেপ্টেম্বর ২০২৬ রাত ১২টা ২০ মিনিটের দিকে কচুয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাটকচুয়া এলাকায় পৌরসভার সামনের পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলামের নির্দেশক্রমে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোস্তাক আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে সন্দেহভাজন মো. আলাউদ্দিন হোসেনকে আটক করে তার দেহ তল্লাশি করা হলে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন ১ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

আটক আলাউদ্দিন হোসেন কচুয়া উপজেলার ১১ নম্বর দক্ষিণ গোহট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নাওপুরা (মাতকার বাড়ি) এলাকার মকবুল হোসেন ও রেনু বেগমের ছেলে।

এ ঘটনায় তার বিরুদ্ধে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলা নম্বর-২২, তারিখ-২২ সেপ্টেম্বর ২০২৬।

পরে আটক ব্যক্তিকে বিধি মোতাবেক পুলিশ পাহারায় চাঁদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কচুয়া থানা পুলিশ।

আপনার মন্তব্য প্রদান করুন...