বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দি উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাকির হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দাউদকান্দি উপজেলা শাখার নেতৃবৃন্দ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা পশ্চিম জেলা শাখার আওতাধীন দাউদকান্দি উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মুহাঃ ছফিউল্লাহ ফরাজীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল নবাগত ইউএনও মোঃ জাকির হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় উপজেলা শাখার পক্ষ থেকে তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সৌজন্য সাক্ষাৎকালে দাউদকান্দি উপজেলার জনসেবা, প্রশাসনিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন নেতৃবৃন্দ।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবাগত ইউএনওর দায়িত্বশীল নেতৃত্বে দাউদকান্দি উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে সাধারণ জনগণ সরকারি সেবাসমূহ আরও সহজ ও কার্যকরভাবে গ্রহণের সুযোগ পাবেন বলে তারা প্রত্যাশা করেন।
উল্লেখ্য, মোঃ জাকির হোসেন এর আগে রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। দাউদকান্দিতে তাঁর নতুন দায়িত্বকে স্বাগত জানিয়ে তাঁর সফলতা ও কল্যাণ কামনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা পশ্চিম জেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুর রশিদ মাহমুদী, জেলা অর্থ সম্পাদক হাফেজ মাওলানা নুরুল্লাহ, জেলা দ্বীনি সংগঠনের সেক্রেটারি মোঃ নাজির হোসেন, দাউদকান্দি উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মুহাঃ ছফিউল্লাহ ফরাজী, উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আল আমিন, মাওলানা কামরুল ইসলাম মাসুম, মাওলানা ইব্রাহিম খলিল, মোঃ শাহাবুদ্দিন ইসলামসহ উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
আপনার মন্তব্য প্রদান করুন...