মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৪ জুয়েলারি দোকানের ২২ ভরি স্বর্ণালংকার নিয়ে পালানো ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৩ পূবালী ব্যাংকের উদ্যোগে ঢাকায় তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন মতলবে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে চালকের মৃত্যু কচুয়ায় ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক মতলব বাজার বণিক সমিতির নির্বাচনে প্রচার সম্পাদক পদে মনোনয়ন জমা দিলেন সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকির ফরিদগঞ্জে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩ শাহরাস্তিতে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক আটক চাঁদপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মাদকবিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভা কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে পিকআপের সঙ্গে সিএনজির সংঘর্ষ, আহত চাঁদপুরে ৩ গ্রাম গাঁজাসহ যুবক আটক, এক মাসের কারাদণ্ড

পূবালী ব্যাংকের উদ্যোগে ঢাকায় তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন

হিলশা নিউজ ডেস্ক / ৩৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

ঢাকা প্রতিনিধি:-

বাংলাদেশ সরকারের ডিজিটাল অর্থনীতির রূপরেখা বাস্তবায়নের অংশ হিসেবে ‘এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলার কিউআর’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার জাতীয় স্টেডিয়ামে তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন শুরু হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় জাতীয় স্টেডিয়ামে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। পূবালী ব্যাংক পিএলসির ঢাকা স্টেডিয়াম কর্পোরেট শাখা এবং ব্যাংকের অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশনের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (প্রশাসন) ও উপসচিব টিটন খিশা। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় স্টেডিয়ামের প্রশাসক কামরুল হাসান কিরণ, পূবালী ব্যাংক পিএলসির ঢাকা স্টেডিয়াম কর্পোরেট শাখার ব্যবস্থাপক (ডিজিএম) আলমগীর জাহান, অপারেশন ম্যানেজার (এজিএম) ফারজিন আহমেদ, অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশনের এজিএম মো. সামসুল আলম এবং জাতীয় স্টেডিয়ামের সিনিয়র ব্যবসায়ী কামাল উদ্দিন আহমেদ।

ক্যাম্পেইনের উদ্বোধন উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জাতীয় স্টেডিয়াম প্রদক্ষিণ করে। ক্যাম্পেইনে গ্রাহকরা নিজের মোবাইল ফোন ব্যবহার করে পূবালী ব্যাংকের ব্যাংকিং অ্যাপ ‘PI’-এর মাধ্যমে নিজেই ব্যাংক হিসাব খোলার সুযোগ পাচ্ছেন।

এ ছাড়া পূবালী ব্যাংকের বিভিন্ন ডিজিটাল লেনদেন, ডিজিটাল ঋণ এবং ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে করণীয় ও সতর্কতা বিষয়ে গ্রাহকদের সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

বাংলা কিউআর ও ডিজিটাল লেনদেন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় স্টেডিয়াম, বায়তুল মোকাররম ও গুলিস্তান এলাকার এক হাজারের বেশি ব্যবসায়ীর মধ্যে এ ক্যাম্পেইনের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগকে এগিয়ে নিতে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা পূবালী ব্যাংকের এ উদ্যোগকে স্বাগত জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...