বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফরিদগঞ্জে মাদকবিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ প্রকাশিত সংবাদের প্রতিবাদ উত্তর ডিঙ্গভাঙ্গা হাফিজিয়া মাদ্রাসার অর্থ আত্মসাতের অভিযোগকে ‘বানোয়াট ও ষড়যন্ত্রমূলক’ দাবি পরিবারের। দুস্থ ও প্রতিবন্ধী ৫০ পরিবারের মাঝে ১০ হাজার টাকার চেক বিতরণ দাউদকান্দির নবাগত ইউএনও মোঃ জাকির হোসেনের সঙ্গে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান ১,৩৪৭ পিস ইয়াবা ও ৫১ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৮৪ হারানো বিজ্ঞপ্তি অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ ১৫৯ পিস ইয়াবাসহ জিসান পাটোয়ারী আটক চাঁদপুর জেলা বিএনপির মতবিনিময় সভায় মোতাহার হোসেন পাটোয়ারী চাঁদপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ফরিদগঞ্জে মাদকবিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ

হিলশা নিউজ ডেস্ক / ৫৫ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

মোঃ আরিফুর রহমান সাগর।

চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, চাঁদপুরের আয়োজনে ৩ নম্বর সুবিদপুর (পূর্ব) ইউনিয়নের ফনিসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক মু. মিজানুর রহমানের তত্ত্বাবধানে এবং ৩ নম্বর সুবিদপুর (পূর্ব) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে মাঠে উপস্থিত দর্শনার্থীদের উদ্দেশে মাদকের ভয়াবহ কুফল ও এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে সচেতনতামূলক বক্তব্য দেওয়া হয়।

এ সময় উপস্থিত দর্শনার্থীদের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

আয়োজকরা বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...