শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ঘাতক বাসের চাপায় অটোরিকশার নারী যাত্রী নিহত, আশঙ্কাজনক ৩ বাকিলা রেলক্রসিংয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অস্থায়ী চেকপোস্ট হাজীগঞ্জে মাদকবিরোধী গণসচেতনতামূলক কার্যক্রম মতলব দক্ষিণে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক হাজীগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড কচুয়ায় ৮৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চান্দ্রা বাজারে মাছের ঘেরে গ্যাস সৃষ্টিতে বিপুল মাছের মৃত্যু ক্ষতির পরিমাণ ৭০ থেকে ৮০ লাখ টাকা, মাছ নিয়ে গেছে স্থানীয়রা মিরপুরে ৭ হাজার ৫০০ ট্যাপেন্টাডলসহ ব্যক্তি আটক পুলিশ সুপার মাসুদ আলমের সার্বিক দিকনির্দেশনায় মতলব দক্ষিণে পুলিশের বিশেষ অভিযানে ৫ আসামি গ্রেপ্তার

বাকিলা রেলক্রসিংয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অস্থায়ী চেকপোস্ট

হিলশা নিউজ ডেস্ক / ৪১ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

হাজীগঞ্জ প্রতিনিধি।।

মাদকদ্রব্যের অপব্যবহার রোধ ও মাদকদ্রব্যের অবৈধ পরিবহন প্রতিরোধে চাঁদপুরের হাজীগঞ্জে অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর।

শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা রেলক্রসিং এলাকায় এ অস্থায়ী চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন যানবাহন ও যাত্রীদের তল্লাশি এবং মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পরিবহন প্রতিরোধে নজরদারি করা হয়।

মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ও চেকপোস্ট কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...