বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফরিদগঞ্জে অর্থাভাবে চিকিৎসাবঞ্চিত তিন শতাধিক রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা চাঁদপুরে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শিশুটি যেন হাসিমুখে ঘুমিয়ে আছে! দুই মাসের নাবিহানের বিদায়ে শোকাহত পরিবার চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অস্থায়ী চেকপোস্ট পরিচালনা ফরিদগঞ্জে আগুনে পুড়ে ছাই নতুন ঘর, দুই সন্তানকে নিয়ে দিশেহারা পপি বেগম মতলব দক্ষিণে বিদ্যালয়ে চার দিন ধরে লাইট-ফ্যান চালু, বিদ্যুৎ অপচয় ও অগ্নিকাণ্ডের ঝুঁকির অভিযোগ কচুয়ায় শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন হাজীগঞ্জে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন চাঁদপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোশাররফ হোসেন। চাঁদপুরে ডিএনসির অভিযানে এক লিটার ফেয়ারডিলসহ একজন গ্রেপ্তার

চাঁদপুরে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মোঃ আরিফুর রহমান সাগর / ৫৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

মোঃ আরিফুর রহমান সাগর।

বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ অক্টোবর ২০২৬) দুপুর ১২টায় চাঁদপুর শহরের চায়াবানী মোড়ের হাজী মহসিন রোডে অবস্থিত রেড চিলি চাইনিজ রেস্টুরেন্টের চতুর্থ তলার হলরুমে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. হুমায়ুন কবির, বিশেষ অতিথি সাধারন সম্পাদক মোঃ কামরুল হাছান (সায়েম) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির ভাইস প্রেসিডেন্ট মো. মনির হোসেন। সভা সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমদাদুল হক মিলন।

সভায় সংগঠনের জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা নিজেদের মধ্যে পরিচিতি বিনিময় করেন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত মানোন্নয়ন, চিকিৎসাসেবার গুণগত মান বৃদ্ধি ও সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার বিষয়ে মতবিনিময় করেন।

বক্তারা বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পল্লী চিকিৎসকেরা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দিন-রাত মানুষের প্রয়োজনে পাশে থেকে তাঁরা প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে থাকেন। তাই পল্লী চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি, পেশাগত মানোন্নয়ন এবং উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তাঁরা আরও বলেন, রোগীর সেবা করাই পল্লী চিকিৎসকদের অন্যতম প্রধান দায়িত্ব। রোগীদের প্রতি আন্তরিকতা, মানবিক আচরণ এবং দায়িত্বশীলতার মাধ্যমে সেবার মান আরও উন্নত করতে হবে। পাশাপাশি রোগীর অবস্থা অনুযায়ী প্রয়োজনীয় ক্ষেত্রে নিবন্ধিত চিকিৎসক ও উপযুক্ত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পাঠানোর বিষয়েও গুরুত্ব দিতে হবে।

কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ

সভায় সংগঠনের জেলা শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম (চাঁদপুর), মোহাম্মদ আলী মানিক (হাজীগঞ্জ), সহ-সভাপতি মো. শহীদুল ইসলাম (চাঁদপুর), মো. রাকিব হোসেন (ফরিদগঞ্জ), মো. নাছির উল্যাহ পাটোয়ারী রিপন (হাজীগঞ্জ), সাহাদাত কায়সার শাহিদ (মতলব উত্তর) ও মো. জাহাঙ্গীর আলম (শাহরাস্তি)।

সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান (সায়েম), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন ঢালী (আলমগীর), যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন ও মো. মিজানুর রহমান পলাশ এবং সহ-সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন সাগর ও মো. ফিরোজ উদ্দিন সভায় উপস্থিত ছিলেন।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন ও মো. কামরুজ্জামান মজুমদার, কোষাধ্যক্ষ গৌতম দে, দপ্তর সম্পাদক মো. হেলাল হোসেন, সহ-দপ্তর সম্পাদক মো. আবু হানিফ, প্রচার সম্পাদক মো. আমিনুল ইসলাম সিফাত, সহ-প্রচার সম্পাদক মো. আব্দুল বাতেন ও মো. সুমন হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক মো. কায়কোবাদ, সহ-ধর্মবিষয়ক সম্পাদক মো. ইসমাইল হোসেন আখন্দ, মহিলা বিষয়ক সম্পাদক রেবেকা খাতুন রেবা, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক খন্দকার মো. জাহিদ হাসান এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. মাসুদুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সভায় সম্মানিত সদস্য হিসেবে মো. মনির হোসেন, মো. ওসমান গনি, মো. সাইফুল ইসলাম, কৃষ্ণা চন্দ্র দাস ও মো. মোশাররফ হোসেনসহ বিভিন্ন উপজেলার সদস্যরা অংশ নেন।

এ ছাড়া মো. মহিউদ্দিন, মো. জিয়াউল হক সোহাগ, মো. আবু জাফর, দিলীপ চন্দ্র রায়, মো. কামাল হোসেন, মো. ফরহাদ হোসেন, মাহবুবুল আলম জীবন, দীপক চন্দ্র দে, মো. ফরিদ হোসেন, মো. মোস্তফা কামাল, মো. মাসুদুর রহমান, মো. শরিফ শেখ, রাখাল চন্দ্র দাস, মো. হারুনুর রশীদ, মো. শওকত আলী, মো. আলমগীর হোসেন ও মো. শাহাদাৎ হোসেন বেপারীসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি পল্লী চিকিৎসকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও পেশাগত দায়িত্ববোধ জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় মানবিকতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বানের মধ্য দিয়ে সভায় মতবিনিময় শেষ করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...