বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
চাঁদপুরের কচুয়া উপজেলার সাচারে কচুয়া থানা পুলিশের আয়োজনে মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত র্যালিটি সাচারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পথসভায় মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া থানার তদন্ত কর্মকর্তা রাশেদ খান এবং সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাজ্জাদ হোসেনসহ পুলিশের অন্যান্য সদস্যরা।
বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মাদকের বিরুদ্ধে গড়ে উঠুক সামাজিক প্রতিরোধ—গড়ে উঠুক মাদকমুক্ত সমাজ।
আপনার মন্তব্য প্রদান করুন...