বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অস্থায়ী চেকপোস্ট কার্যক্রম হাইমচরের নবাগত ইউএনও ও ওসির সঙ্গে প্রেসক্লাব সদস্যদের সৌজন্য সাক্ষাৎ নাটক সমাজের প্রতিচ্ছবি: চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী নীলফামারীতে আনসার-ভিডিপির উদ্যোগে প্রশিক্ষণার্থীদের মাঝে গাছের চারা বিতরণ নিরাপদ ও আধুনিক চাঁদপুর গড়ার স্বপ্ন দেখেন মেয়র প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসাইন নোয়াখালীতে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ জন গ্রেপ্তার জলঢাকায় অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজি দুমড়ে-মুচড়ে, চালক আহত মতলব দক্ষিণে তরুণের বিরুদ্ধে কিশোরীকে অপহরণের অভিযোগ কুষ্টিয়ায় শতাধিক অবৈধ ইটভাটার মধ্যে আব্দুল খালেকের ইটভাটাই কেন টার্গেটে?

হাইমচরের নবাগত ইউএনও ও ওসির সঙ্গে প্রেসক্লাব সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

মোঃ আরিফুর রহমান সাগর / ৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

হাইমচর প্রতিনিধি।

চাঁদপুরের হাইমচর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব নজরুল ইসলাম এবং হাইমচর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো. শাহ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন হাইমচর প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

সাক্ষাৎকালে হাইমচর উপজেলার সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা, উন্নয়ন কর্মকাণ্ড এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন প্রেসক্লাবের সদস্যরা।

এ সময় প্রেসক্লাবের সদস্যরা নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার ইনচার্জকে হাইমচরে স্বাগত জানান এবং তাদের দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

নবাগত ইউএনও নজরুল ইসলাম ও ওসি মো. শাহ আলম হাইমচরের সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনসেবায় আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাৎটি পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মধ্য দিয়ে সম্পন্ন হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...