রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দীর্ঘ ১৪ বছর পর ইতালি প্রবাসী আলহাজ্ব শাহজাহান প্রধানিয়ার স্বদেশ প্রত্যাবর্তন, আনন্দ-উৎসবে মুখর নিজ গ্রাম। কচুয়ায় ২০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার কচুয়ায় ১০৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার চাঁদপুর জজকোর্ট প্রাঙ্গণে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস চাঁদপুরের কচুয়ায় ১১০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অস্থায়ী চেকপোস্ট কার্যক্রম ফরিদগঞ্জে আমনের মাঠে দুলছে কৃষকের স্বপ্ন, বাম্পার ফলনের আশায় চাষিরা চাঁদপুর প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

হাজীগঞ্জে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

হিলশা নিউজ ডেস্ক / ১৫০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের হাজীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের একটি দল হাজীগঞ্জ থানাধীন পশ্চিম রাজারগাঁও গ্রামের খান বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পশ্চিম রাজারগাঁও (খান বাড়ি) এলাকার মৃত এবাদ্দুল্লাহ খানের ছেলে মো. কাউছার খান (৪৩) এবং তার ছেলে মো. পারভেজ খান (২৫)।

অভিযানকালে তাদের দখলীয় তিন কক্ষবিশিষ্ট চৌচালা বসতঘরের দক্ষিণ পাশের কক্ষ থেকে দুটি স্বচ্ছ জিপারযুক্ত পলি প্যাকেটে থাকা মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। প্রতিটি প্যাকেটে ১০ পিস করে মোট ২০ পিস ইয়াবা পাওয়া যায়, যার মোট ওজন ২ গ্রাম।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী হাজীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মামলাটির প্রসিকিউশন করছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উপ-পরিদর্শক মো. সোহেল রানা।

তথ্যসূত্র: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর।

আপনার মন্তব্য প্রদান করুন...