বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
কুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি রাছেলকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে দাউদকান্দি থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত রাছেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দাউদকান্দি থানা পুলিশের এ সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা মন্তব্য করেছেন।
আপনার মন্তব্য প্রদান করুন...