মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নির্বাচনে সারোয়ার ফরাজীর প্রচারণা। আশিকাটিতে বিএনপি সমর্থিত ইউপি সদস্য পদে দলীয় মনোনয়ন ফরম জমা কার্যক্রম শুরু আশিকাটি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী রুবেল গাজী। আশিকাটি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোঃ মাসুদ মাল চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ আল আমিন মিয়া। তিতার ভিটায় ‘মালাই চা ও পোড়া রুটি’র শুভ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০ পিস ইয়াবাসহ ৪ জন আটক দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ফরিদগঞ্জে আধুনিক স্বাস্থ্যসেবার প্রত্যয়ে মা ও শিশু হাসপাতালের উদ্বোধন

সাচারে কচুয়া থানা পুলিশের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

মোঃ আরিফুর রহমান সাগর / ২০৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচারে কচুয়া থানা পুলিশের আয়োজনে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত র‍্যালিটি সাচারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পথসভায় মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া থানার তদন্ত কর্মকর্তা রাশেদ খান এবং সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাজ্জাদ হোসেনসহ পুলিশের অন্যান্য সদস্যরা।

বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মাদকের বিরুদ্ধে গড়ে উঠুক সামাজিক প্রতিরোধ—গড়ে উঠুক মাদকমুক্ত সমাজ।

আপনার মন্তব্য প্রদান করুন...