সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদপুর সদরে খাদ্যবান্ধব কর্মসূচিতে ৪৫৯ অতিদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ যানজট নিরসনে প্রশংসিত চাঁদপুর ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর প্রবীর কুমার দাশ মাদক-সন্ত্রাসমুক্ত, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়তে চাই: সফিকুল ইসলাম মতলব উত্তরে ৬১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শাহরাস্তিতে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত পুলিশ সুপারের নির্দেশনায় মান্দায় পুলিশের অভিযান, গ্রেফতার ৮ চাঁদপুরে মাদক মামলায় যুবকের ৩ মাসের কারাদণ্ড মতলব দক্ষিণে ১৪ বছর ধরে দ্বীনি শিক্ষার আলো ছড়াচ্ছে দারুল কোরআন হাফিজিয়া নূরানী মাদ্রাসা চাঁদপুরে ৬০ হাজার টাকায় শিশুকে হস্তান্তরের অভিযোগ অশিক্ষিত মাকে প্রলোভন দেখিয়ে স্ট্যাম্পে টিপসই নেওয়ার দাবি, সন্তানের কাছে যেতে পারছেন না মা ঘাতক বাসের চাপায় অটোরিকশার নারী যাত্রী নিহত, আশঙ্কাজনক ৩

মাদক-সন্ত্রাসমুক্ত, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়তে চাই: সফিকুল ইসলাম

মোঃ আরিফুর রহমান সাগর / ৪৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

কলাকান্দায় দিনব্যাপী গণসংযোগ ও পথসভা

মোঃ আরিফুর রহমান সাগর।

মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সফিকুল ইসলাম। এ লক্ষ্যকে সামনে রেখে তিনি কলাকান্দা ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও পথসভা করেছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) দিনব্যাপী গণসংযোগকালে সফিকুল ইসলাম স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, তরুণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিকদের প্রত্যাশার কথা শোনেন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার আশ্বাস দেন।

পথসভায় সফিকুল ইসলাম বলেন, “আমি এমন একটি ইউনিয়ন গড়ে তুলতে চাই, যেখানে মাদক, সন্ত্রাস ও অপরাধের কোনো স্থান থাকবে না। মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্ব দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “জনগণের সঙ্গে নিয়ে এবং জনগণের মতামতকে গুরুত্ব দিয়েই এলাকার উন্নয়ন করতে চাই। কোনো বৈষম্য নয়, সবার জন্য সমান সুযোগ ও নাগরিক সেবা নিশ্চিত করাই হবে আমাদের লক্ষ্য।”

গণসংযোগ ও পথসভায় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় সফিকুল ইসলামকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আপনার মন্তব্য প্রদান করুন...