বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের হাজীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের একটি দল হাজীগঞ্জ থানাধীন পশ্চিম রাজারগাঁও গ্রামের খান বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পশ্চিম রাজারগাঁও (খান বাড়ি) এলাকার মৃত এবাদ্দুল্লাহ খানের ছেলে মো. কাউছার খান (৪৩) এবং তার ছেলে মো. পারভেজ খান (২৫)।
অভিযানকালে তাদের দখলীয় তিন কক্ষবিশিষ্ট চৌচালা বসতঘরের দক্ষিণ পাশের কক্ষ থেকে দুটি স্বচ্ছ জিপারযুক্ত পলি প্যাকেটে থাকা মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। প্রতিটি প্যাকেটে ১০ পিস করে মোট ২০ পিস ইয়াবা পাওয়া যায়, যার মোট ওজন ২ গ্রাম।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী হাজীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মামলাটির প্রসিকিউশন করছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উপ-পরিদর্শক মো. সোহেল রানা।
তথ্যসূত্র: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর।
আপনার মন্তব্য প্রদান করুন...