বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
হাজীগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ২১ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন খালেকুজ্জামান শামীম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খন্দকার আরিফ। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ জহির হোসেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) হাজীগঞ্জে নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হাবিব উল্ল্যাহ, সহসভাপতি এম আলী মুজিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শামীম, অর্থ সম্পাদক জাহিদ হাসান, দপ্তর সম্পাদক সুজন দাস, প্রচার সম্পাদক হুমায়ুন কবির এবং ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন— জহিরুল ইসলাম লিটন, এসএম চিসতী, হাবিবুর রহমান, কামরুজ্জামান টুটুল, সাইফুল ইসলাম সিফাত, মেহেদী হাসান, মোঃ কামাল হোসেন, পাপ্পু মাহমুদ, জহিরুল ইসলাম জয় এবং মনসুর আহমেদ বিপ্লব।
নবনির্বাচিত কমিটির সদস্যরা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, কল্যাণ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সমিতির সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে হাজীগঞ্জের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সহযোগিতা আরও সুদৃঢ় হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে।
আপনার মন্তব্য প্রদান করুন...