শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
মোঃ আরিফুর রহমান সাগর।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৫ নম্বর উপাদী উত্তর ইউনিয়নের বিএনপি নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী হাজী ইলিয়াস মিজির মমতাময়ী মা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ২টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমার প্রথম জানাজা বৃহস্পতিবার বাবুরহাট স্কুলসংলগ্ন এলাকায় সকাল ১০ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়। পরে বাদ জোহর ৫ নম্বর উপাদী উত্তর ইউনিয়নে মরহুমার নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজা ও দাফন অনুষ্ঠানে মতলব দক্ষিণ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি, আত্মীয়স্বজন ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।
এদিকে বিএনপির নেতা ড্যাভ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর ড্যাভ সভাপতি এবং চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য ডা. সরকার মাহবুব শামীম জরুরি কাজের কারণে জানাজায় উপস্থিত থাকতে পারেননি। তবে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বলে জানা গেছে।
জানাজা অনুষ্ঠানে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ মরহুমার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান।
মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন। আমিন।
আপনার মন্তব্য প্রদান করুন...