বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
মোঃ আরিফুর রহমান সাগর।
উৎসাহ-উদ্দীপনা, নানা কর্মসূচি ও নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে চাঁদপুর সদরসহ বিভিন্ন ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ওয়ার্ডের দলীয় নেতাকর্মী এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক প্রাণচাঞ্চল্য।
কর্মসূচিতে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে গণতন্ত্র, স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়। একই সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এ সময় বক্তারা বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার রাজনীতিতে বিশ্বাস করে।
জনগণের পাশে থেকে দেশের উন্নয়ন ও কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর-৩ আসনের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...