বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাজীগঞ্জে ইয়াবা সেবনের অপরাধে যুবকের এক মাসের কারাদণ্ড শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযান, যুবকের ৬ মাসের কারাদণ্ড চাঁদপুর পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় আক্তার হোসেন মাঝির নাম কল্যাণপুরে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি উদ্বোধন মতলব দক্ষিণে ২২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চাঁদপুরে এক পিস ইয়াবাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড হাইমচরে কিশোরীকে উদ্ধার, নারী ও শিশু নির্যাতন মামলায় দুই আসামি গ্রেপ্তার পুরানবাজার ডিগ্রি কলেজের নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন উৎসবমুখর পরিবেশে চাঁদপুর সদরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কল্যাণপুরে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি উদ্বোধন

মোঃ আরিফুর রহমান সাগর / ৪৮ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

মোঃ আরিফুর রহমান সাগর।

চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) ইউনিয়নের কালি ভাংতি সংলগ্ন তাহের মার্কেট এলাকায় এ চাল বিক্রির কার্যক্রম উদ্বোধন করা হয়। কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন খানের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণপুর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম বকাউল, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. জামাল হোসেন পাটওয়ারী, যুগ্ম সম্পাদক নাজির খান, ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক রিপন গাজী এবং ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম মৃধাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্প আয়ের মানুষের জন্য সরকার নির্ধারিত মূল্যে চাল বিক্রির এ উদ্যোগে উপকারভোগীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত তালিকা অনুযায়ী প্রকৃত উপকারভোগীদের কাছে সুষ্ঠুভাবে চাল বিক্রি নিশ্চিত করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...