রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
চাঁদপুরের কল্যাণপুর ইউনিয়নে মাদকবিরোধী আলোচনা সভা ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট ২০২৬) আয়োজিত আলোচনা সভায় কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে এবং এসআই বিল্লালের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশের সার্কেল এসপি খায়রুল সাহেব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম খান। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভা শেষে মাদকবিরোধী সচেতনতামূলক একটি র্যালি বের করা হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা
মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং জনসাধারণকে মাদকবিরোধী সামাজিক আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
আপনার মন্তব্য প্রদান করুন...