সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
চাঁদপুরের কল্যাণপুর ইউনিয়নে মাদকবিরোধী আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে
জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কল্যাণপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. সবুজ গাজী।
তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে মাদকবিরোধী একটি র্যালি বের করা হয়। র্যালিতে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আপনার মন্তব্য প্রদান করুন...